হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে গেছে।এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
জানাযায়, শুক্রবার(২৪ জানুয়ারী) গভীর রাতে হোসেনপর জামে মসজিদ মার্কেটের বাচ্চু মিয়ার কাপড়ের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ৩টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হলেন,হারেছ মিয়া,বাচ্চু মিয়া,বাদল মিয়া,লুৎফুর রহমান। গতকাল শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান আঃ কাদির স্বপন অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।




