মেহের আমজাদ,মেহেরপুর : শীতে খেজুর রস কার কাছে না প্রিয়? এক কথায় ছেলে-বুড়ো সবাই বলবেন প্রিয়। কিন্তু মেহেরপুরে খেজুর গাছের সংখ্যা খুবই কম। এসুযোগে বেশী লাভের আশা করে খেজুর গাছ লিজ নিলেও তেমন একটা লাভ হচ্ছেনা বলে জানালেন একাধিক খেজুর রস ব্যবসায়ী।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আব্দুল লতিফ জানানেল, শীতে কাজ-কর্ম না থাকায় ৪০টি খেজুর গাছ লিজ নিয়েছেন তিনি। প্রতিটি গাছের জন্য তাকে এক মৌসুমে ২শ’ টাকা করে গুনতে হয়েছে। তিনি নিজেই গাছির কাজটি করেন। প্রতি গøাস ৫ টাকা দরে বিক্রি করছেন খেজুর রস। শিশু-কিশোররা মজা করে খুবই খাচ্ছে। তবে তার লাভ কেমন হচ্ছে জানতে চাইলে তিনি জানান গাছে রস আসছে। তবে অন্যান্য বছরের তুলনায় কম। এতে রস বিক্রি করে কোন ভাবে সংসার চললেও হাতে থাকছেনা বাড়তি টাকা। এদিকে তিনি জানালেন, চার বছর ধরে তিনি খেজুর গাছ লিজ নিয়ে রসের ব্যবসা করে আসছেন। তিনি জানেন না নিপা ভাইরাস কি? তবে তিনি বললেন, গত বছর মেহেরপুর থানা পুলিশ খেজুর বাগানে গিয়ে গাছে ঠিলে বাধা (রসের ভাড়) পরখ করে কিভাবে বাদুড়সহ পশু-পাখির হাত থেকে রস বিশুদ্ধ রাখা যায় তা শিখিয়ে দিয়েছেন।




