ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শনিবার সকালে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন পোলিও এবং হাম-রুবেলা টিকাদান কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৩ লাখ ২৮ হাজার ৪৬ জন শিশুকে এ কর্মসুচি আওতায় আনা হয়েছে। জেলায় মোট ৯৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৮৮৪টি আউট রীচ কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মোট ৫ হজার ৫৮৯ জন জনবল নিয়োগ করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ মাসুম আলীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবজাল হোসন, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক পবিত্র কুমার সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।




