ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন পরবর্তী সহিংসতা : শ্রীবরদীতে আ’লীগ সমর্থক লাঞ্ছিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৫:৫৩ অপরাহ্ণ

sherpur disএম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। বড় বালিজুরি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী সুলতান আলীর হাতে লাল মিয়ার স্ত্রী শমেলা বেগম লাঞ্ছিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে ২৩ জানুয়ারী শমেলা বেগম বাদী হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Shamol Bangla Ads

অভিযোগে প্রকাশ, অভিযোগকারী ওই কর্মকর্তার অধিনস্ত বালিজুরি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী সুলতান আলী তার সঙ্গীয় লোকজন নিয়ে ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অপরাধে ১৩ জানুয়ারী সকাল ৮টায় তার বাড়ীতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিলে প্রতিবাদ করায় সুলতান গং তাকে টানা-হেচড়া করে অর্ধউলঙ্গ করত: মাটিতে ফেলে দিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। ফলে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় হুমকি দেয় যে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাকে জীবনে শেষ করে ফেলবে। এ ঘটনার বিষয়ে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করেন অভিযোগকারী। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে অবগত হয়ে ওই কর্মচারীকে ৩ দিনের মধ্যে কারণ দর্শাও নোটিশ ইস্যু করা হয়েছে। জবাবপ্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!