ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় উপ-মন্ত্রী জয় ও সাংসদ-এর সংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৪, ২০১৪ ৫:৫৩ অপরাহ্ণ

G-1কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :  নেত্রকোণা জেলার কলমাকান্দায় গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্থ বটতলা সার্বজনীন কালি মন্দির পরিদর্শন সহ কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ ও কৈলাটী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রী ও সাংসদ কে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপ-মন্ত্রী আরিফ খান জয় ও ছবি বিশ্বাস। কৈলাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম সুরুজ উদ্দিন আহম্মদ, আব্দুল খালেক তালুকদার, আনোয়ার হোসেন আজাদ, সুলতান গিয়াস উদ্দিন, ইদ্রিস আলী তালুকদার, ইসলাম উদ্দিন, নূরুল ইসলাম, জাহের খান, আব্দুল আলী বিশ্বাস, আবুল কালাম আজাদ, মাহতাব উদ্দিন মাতু প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!