ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ বারের সাংসদ আতিক হুইপ মনোনীত হওয়ায় শেরপুরে খুশির বন্যা : উৎসবের আমেজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৫:২০ অপরাহ্ণ

Atiur Rahman Atik-Sherpur-1স্টাফ রিপোর্টার : শেরপুর-১ (সদর) আসনে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক দশম জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মনোনীত হয়েছেন। ২৪ জানুয়ারী শুক্রবার সকালে তার মনোনয়নের সংবাদ শেরপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে দলীয় অঙ্গণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। আস্তে আস্তে তা শহর থেকে তৃণমূল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এদিন জুমার বার হওয়ায় শহর-পাড়া-মহল্লার অধিকাংশ মসজিদেই তার হুইপ মনোনীত হওয়ায় শোকরিয়া আদায় করা হয়। বিকেলে শহরের থানামোড়, নবীনগর, বাসস্ট্যান্ড, আখেরের বাজার, খোয়ারপাড়, তাতালপুর বাজার, সাংসদের নিজ এলাকা তারাকান্দি ও ভীমগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি খাওয়ানোর ধুম পড়ে যায়। প্রাপ্তির আনন্দ ভাগাভাগি করে নেন ছেলে-বুড়োসহ অনেকেই।

Shamol Bangla Ads

এদিকে স্বাধীনতার দীর্ঘ ৪২ বছরের ইতিহাসে বিএনপির তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খোন্দকার মোঃ আব্দুল হামিদের পর এই প্রথম শেরপুর সদর আসন থেকে নির্বাচিত কাউকে প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ মনোনীত করায় বিভিন্ন মহল রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলকে অভিনন্দন জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, সাবেক গভর্নর আলহাজ্ব এডভোকেট আনিসুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন, মুক্তিযুদ্ধের সংগঠক মুহসীন আলী মাষ্টার, ভাষাসৈনিক আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শ্যামলবাংলা২৪ডটকম এর নির্বাহী সম্পাদক শাহ্ আলম বাবুল প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!