মৌলভীবাজার প্রতিনিধি: ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর তত্তাবধানে পরিচালিত স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার পৌরসভা হল রুমে অনুষ্ঠিত এক সভায় দৈনিক সমকাল প্রতিনিধি নুরুল ইসলামকে সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি মাসুদ আহমদ, কোষাধ্যক্ষ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ডিস্ট্রিক্টকরেসপন্ডন্টে মো: মাহবুবুর রহমান রাহেল, সদস্য সাংবাদিক প্রনীত রঞ্জন দেব নাথ, হেপী বেগম, আবদুর রহমান সোহেল। কমিটি ঘোষণা করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের এমএমসির আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। এ সময় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির ২১ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১১ সাল থেকে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) রাজশাহী ও সিলেট বিভাগ স্থানীয় সরকারের উপর সাংবাদিকদের নিয়ে কার্যক্রম শুরু করে।




