নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোফাজ্জল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র্যাবের এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, র্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ধরন্দা গ্রামের নায়েব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করে। মোফাজ্জলের বিরুদ্ধে ইতিপূর্বেও নেশা জাতীয় ইনজেকশন পাচারের অভিযোগে মামলা হয়েছে। যা বর্তমানে বিচারাধীন রয়েছে।




