রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ জন দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক বিতরণ করেন- উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী জি.কে.এম আনোয়ারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউলা নূরী, অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় প্রমূখ।




