চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর বেনীপুর সীমান্ত থেকে তাপস ঘোষ (৪৫) নামের এক ভারতীয় চোরাকারবারিকে ১৩ বোতল মদসহ আটক করেছে বিজিবি। ২২ জানুয়ারী বুধবার বিকেলে তাকে আটক করা হয়। সে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার লোনাগঞ্জ গ্রামের কালিপদ ঘোষের ছেলে।

বিজিবি জানায়, বুধবার বিকাল ৫টার দিকে জীবননগর উপজেলা বেনীপুর সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের ৮ নং সাব পিলারের কাছ দিয়ে তাপস ঘোষ চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বেনীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তাকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




