শ্যামলবাংলা ডেস্ক : এবার প্রথম আলোর ফেসবুক পেজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/DailyProthomAlo ২২ জানুয়ারী বুধবার সকালে ওই স্বীকৃতি পায়।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড ও ব্যবসার পেজকে অফিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে ওই পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। এর আগে বাংলাদেশে ৪ জন ব্যক্তি ও একটি ব্যান্ড দল ওই স্বীকৃতি পেয়েছে।




