শ্যামলবাংলা ডেস্ক : এক সময় ‘পাসওয়ার্ড’ শব্দটাই ছিল পাসওয়ার্ড। তবে সবাই এই একই শব্দ বা অক্ষরগুলোকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে শুরু করায় তার গুরুত্ব হারাল এটি। ইন্টারনেট দুনিয়ায় কমন পাসওয়ার্ড ভাবা হতে লাগল। তবে এখন সবচেয়ে কমন পাসওয়ার্ড হচ্ছে ১২৩৪৫৬।

পাসওয়ার্ড হিসেবে ‘পাসওয়ার্ড’- এর চেয়েও কমন বা খারাপ পাসওয়ার্ড ধরা হচ্ছে ‘১২৩৪৫৬’ এই সংখ্যাটিকে। গবেষকরা লাখ লাখ ফাঁস হয়ে যাওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করে দেখেছেন-২০১৩ সালে সবচেয়ে কমন পাসওয়ার্ড ছিল এটিই।
গবেষকরা এখন পাসওয়ার্ড ব্যবহারকারীদের উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, হ্যাকাররা এখন আগের চেয়ে অনেক বেশি চৌকস। অনেক কঠিন পাসওয়ার্ডও তারা ফাঁস করে ফেলছে। ঝঢ়ষধংযউধঃধ-র একটি তদন্ত দল গত বছর লাখ লাখ চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করে ‘১২৩৪৫৬’-কেই বছরের সবচেয়ে খারাপ বা কম পাসওয়ার্ড হিসেবে বর্ণনা করেছে।
কীভাবে তৈরি করবেন পাসওয়ার্ড?

পাসওয়ার্ড হবে নানা ক্যারেক্টারের মিশ্রণ। ৮ বা তারচেয়ে বেশি ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সিলেক্ট করুন। ক্যারেক্টারগুলো হবে ‘সংখ্যা-অক্ষর-হাইফেন-আন্ডারস্কোয়ার’- এসব মিলিয়ে রীতিমতো জগাখিচুড়ি। ব্যবহার করবেন অপ্রচলিত উদ্ভট কিছু শব্দ বা শব্দবন্ধ। হ্যাকারদের নাভিশ্বাস উঠবে সেই কোড ভাঙতে গেলে। কারণ হাজার চুরি- চামারি করলেও তাদের কাজটা করতে হয় একটা নিয়মের মধ্য দিয়ে। কিন্তু নিজের ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে কোন ধরনের নিয়ম-কানুনের বালাই নিয়ে চিন্তা না করলেও চলবে। শুধু মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা কী দিয়েছেন।




