কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কালিয়ার মধ্য পেড়লী রেজিষ্টার্ড (জাতীয়করণ ঘোষিত) প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের প্রিয় প্রধান শিক্ষক ডাঃ হুমায়ূন কবীর মোল্যা (৬০) আর নেই। তিনি মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি……..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মরাদেহ নড়াইলের কালিয়া উপজেলাধীন পেড়লী গ্রামে নিজ বাসভবনে পৌঁছালে তার সহকর্মী শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীসহ অসংখ্য মানুষ একনজর দেখতে ছুটে আসেন। বুধবার সকালে মরহুমের জানাজা শেষে পেড়লী সার্বজনীন গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। পেড়লীস্থ নকশা বন্দিয়া মোজাদ্দেদিয়া বরকতীয়া খানকাহ্ শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক আবু জাফর মরহুমের জানাজা পড়ান। তার জানাজায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সহস্্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। শনিবার জোহরবাদ তার কুলখানি অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে কালিয়া উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, সহকারী শিক্ষা অফিসার শেখর চন্দ্র ও বিধান রায়, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু রেজা মোল্যা, পেড়লী ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহেদ আলী (শাহিন), সাধারণ সম্পাদক মিল্টন হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক শেখ, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, অনন্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা চারণশিল্পী কিসমত হোসেন পাভেল, সভাপতি সাংবাদিক মোঃ মাসুমার রহমান মাসুম, সহ-সভাপতি ইউনুস মোল্যা, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, কোষাধ্যক্ষ হেকমত মোল্যা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ বায়েজীদ হোসেন, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস, ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব ইমরানুল হক মিসা মোল্যা, সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক শেখ, সভাপতি আবু মুছা রানা, সাবেক সভাপতি রকিবুল হাসান লিকু মোল্যা, পূর্ব জামরিলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রেজাউল করিম নিলু, পশ্চিম জামরিলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, পূর্ব পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা খানম, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে এমডি আব্দুস সবুর, তকিবার হোসেন, অহিদুল ইসলাম, ইস্রাফিল মোল্যাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা বলেন, হুমায়ূন কবীরের মৃত্যুতে অত্র এলাকাবাসী সদালাপী একজন প্রিয় মানুষকে হারিয়েছে।




