মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর শহরের উপকণ্ঠে বামনপাড়া শ্মশানঘাট এলাকায় যৌথবাহিনীর গুলিতে মেহেরপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় আজ বুধবার মেহেরপুরে আধা বেলা হরতাল আহŸান করেছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই আহŸান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় প্রকৃতপক্ষে কথিত বন্দুক যুদ্ধের নামে মেহেরপুর পুলিশ পরিকল্পিতভাবে রোববার দিনগত রাত ১ টা ৫০ মিনিটে মেহেরপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবী করা হয়। এর আগে রোববার বেলা ৩ টায় মেহেরপুর ইসলামি ব্যাংক এলাকা থেকে মেহেরপুর ডিবি পুলিশ তাকে আটক করে। জেলা জামায়াত ইসলামী এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে আজ বুধবার আধা বেলা হরতাল পালনের আহŸানসহ বৃহস্পতিবার জেলার ৩ উপজেলায় তারা প্রতিবাদী গনসংযোগ করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে।




