ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৫:৪৬ অপরাহ্ণ

Asro-Uddhar2চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর সিংনগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সিংনগর সীমান্তের ৭৩ নম্বর মেইন পিলারের কাছে একটি ভুট্টা ক্ষেতে ওঁৎপেতে থাকে। এ সময় ভারত থেকে দুই চোরাচালাকারী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। চোরাচালাকারীরা এ সময় দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ব্যাগ তল­াশি করে একটি ৬ ইঞ্চি ভারতীয় পিস্তল,  দুই রাউন্ড বন্দুকের গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!