ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যারাকের ছাদে নিজের মাথায় গুলি করে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২১, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ

মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদ থেকে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাইনস ব্যারাকের ছাদ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ব্যারাকের চারতলার ছাদে গিয়ে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। নিহতের নাম মাহমুদুল হাসান (২৩)।

তিনি আরও জানান, মাহমুদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরেরর এজাজুল হকের ছেল। কনস্টেবল মাহমুদুল হাসানের দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

Shamol Bangla Ads

এদিকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর লাশ উদ্ধার করা হয়েছে। মাহমুদুল মাগুরায় বদলি হওয়ার আগে খন্দকার লাবণীর দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads