ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা জনগণই ঠিক করবে : যোগাযোগ মন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ২:১৬ পূর্বাহ্ণ

Obaidul-kaderএম এম মাসুম রেজা, নড়াইল : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা আল্লাহ্ই ভালো জানেন। তাছাড়া এ বিষয়টি জনগণই ঠিক করবেন। ২০ জানুয়ারী সোমবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাটে মধুমতি নদীর উপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে চাননি।
যোগাযোগমন্ত্রী বলেন, চলতি বছরের জুন মাস নাগাদ মধুমতি নদীর কালনা পয়েন্টে চারলেন বিশিষ্ট সেতুর কাজ শুরু হতে পারে এবং তা ২০১৭ সালে শেষ হবে। এ সেতু নির্মাণে ২শ’ ৪৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। কিছুদিনের মধ্যে এ সেতুর দরপত্র আহŸান করা হবে। বর্তমান সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের প্রথম কাজ হবে কালনা সেতু নির্মাণ জানিয়ে তিনি বলেন, এ সেতু নির্মিত হলে ঢাকা-বেনাপোল সরাসরি যোগাযোগ সহজ হবে। পদ্মা সেতুর কাজও ২০১৭ সালে শেষ হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গফ্ফার খান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মনির হোসেন, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন খান নিলূ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!