ads

মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক : দীনেশ ত্রিবেদী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক কেবল সরকারকেন্দ্রিক নয়, এটা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক। আমার জায়গায় যে থাকবে, সে একই জিনিস চাইবে। কারণ, আমরা যে সিদ্ধান্ত নিই, তার প্রভাব পড়ে জনগণের ওপর।’ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীরও শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

দীনেশ ত্রিবেদী বলেন, ‘অভ্যন্তরীণ যে রাজনীতি তা নিয়ে কিছু বলতে চাই না। যা দেশের মানুষ ভালো বুঝবে, তা নির্বাচিত সরকার বুঝবে। সাধারণ মানুষের যা কিছু ভালো হয়, সে বিষয়ে আমাদের দায়িত্ব আছে। আমরা স্বপ্ন শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। কেউ বড়, কেউ ছোট নয়, আমি এখানে এসে অনেক কিছু শিখছি।’

অতীতে আটকে থাকলে হবে না উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, ‘চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি অতীতে আটকে গেলে উন্নয়ন হবে না। কীভাবে আমরা দুই দেশে মুক্ত বাণিজ্য করতে পারি। এ নিয়েও কথা বলেছি।’

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘দীনেশ ত্রিবেদী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমরা জানিয়েছি, চলতি অর্থবছরে নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। যেহেতু আমরা গণতান্ত্রিক, মানুষের ভোটে নির্বাচিত সরকার।’

সৌজন্য সাক্ষাতে আলোচনা সৌজন্যের মধ্যেই ছিল বলে উল্লেখ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

Need Ads