চারঘাট রাজশাহীঃ নিমপাড়া ৪নং ইউনিয়ন পরিষদ আয়োজনে ২০ জানুয়ারী সোমবার বিকেলে নিমপাড়াইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস পালাশ সভাপতিত্বে ২০১৩-১৪ অর্থ বছরের অর্ধ বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাজেটে অর্থ বছরে আয়-ব্যয় একই রেখে মোট ৫০,৮৫৪২৯/- টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতিকুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও নন্দনগাছী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম। ইউপি সদস্য, কামাল হোসেন, টিয়ার মোলা, সাইফুল ইসলাম, মহিলা ইউপি সদস্যা সুফিয়া বেওয়া, মনোরমা, শরীক প্রতিনিধি এ,কে,এম আমিনুল হক, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান, সাংবাদিকসহ সকল ইউপি সদস্য স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




