শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩’ এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট মঙ্গলবার সকালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য মো. আব্দুল গফুর (যুগ্ম সচিব)।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন।
সেমিনারে আলোচক ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম ও যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ।

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, গোপাল চন্দ্র সাহাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, মো. শওকত হোসেন প্রমুখ।
ওইসময় জেলার বিভিন্ন স্তরের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




