ads

মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোনো চাপে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

কোনো চাপের কারণে নয়, প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ১ সেপ্টেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বিমানের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের প্রয়োজন রয়েছে। এ প্রয়োজনের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব। কোনো চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে।’

গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি কর্মসূচির অনুমোদন না দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

Need Ads