ads

শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিসিবি সভাপতি তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
আগস্ট ২৯, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরের লোকসানের বিষয়গুলো বিবেচনার মাধ্যমে তাড়াহুড়ো করে এবার আর আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড। সবকিছু নতুন করে গুছিয়ে তবেই বিপিএল ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Shamol Bangla Ads

বিপিএল নিয়ে বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন দেশের ক্রিকেটাররা। যারা নিয়মিত ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল তাদের জন্য সমস্যা আরও প্রকট হতে পারে। যে কারণে এমন সিদ্ধান্তে ঘরোয়ার ক্রিকেটাররা খুব একটা খুশি না সেটা বলাই চলে।

এ ইস্যুতে আগামীকাল (রোববার) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়াতে খেলা নিয়মিত খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিও থাকবেন।

Shamol Bangla Ads

বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের আগে ক্রিকেটাররা নিজেরা একদফা বৈঠক করবেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলছিলেন, ‘আমরা কালকে বিসিবি সভাপতির সঙ্গে বসব, তার আগে নিজেরা আলাদা করে বসব। ক্রিকেটাররা তাদের চাওয়া পাওয়ার বিষয়ে জানাবে। শুধু বিপিএল না দেশের সব ঘরোয়া লিগ নিয়ে আমরা কথা বলব। সবশেষ ডিপিএলেও ভালোভাবে পারিশ্রমিক পায়নি ক্রিকেটাররা। সব মিলিয়ে ক্রিকেটাররা তাদের নিজেদের কথা বলবে।’

এর আগে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল সম্প্রতি আভাস দিয়েছিলেন, চলতি বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল। পুরো টুর্নামেন্ট গুছিয়ে নতুন করে শুরু করতে চান বলেও জানিয়েছিলেন।

জাতীয় দলের ২০-২৫ জন ক্রিকেটারের বাইরে সব ক্রিকেটারকেই বিপিএল ও ডিপিএলের ওপর নির্ভর করতে হয়। এদিকে চলতি বছরের ডিপিএলেও পারিশ্রমিক কমে গেছে অনেকটাই। বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।

Need Ads