ads

বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, আদালতে জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক আহবায়ক মামুনুর রহমান, জেলা ঈমাম সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ, মাওলানা হাফেজ ছিদ্দিক আহাম্মদ, অধ্যক্ষ মাওলানা ফজলুল হক প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীবৃন্দ, ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জীবনাদর্শ ও জীবন দর্শন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শেরপুরের অন্যান্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!