ads

বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব হাতি দিবস পালিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ১২, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১২ আগস্ট বুধবার সকালে মধুটিলা ইকোপার্কে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। ওইসময় সমশ্চূড়া বিট কর্মকর্তা কাওসার আহমেদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সকালে আয়োজিত র‍্যালিতে বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) শতাধিক সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হাতি-মানুষের সংঘাত কমানো, হাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে মধুটিলা ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, গারো পাহাড় এলাকায় হাতির নিরাপদ চলাচলের করিডর সংরক্ষণ এবং বন পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

Need Ads
error: কপি হবে না!