শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেনি। কেন্দ্রভিত্তিক প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এ বছর উপজেলার ৩২টি বিদ্যালয় থেকে মোট ২ হাজার ২০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে হিরন্ময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের অধীন ৯টি এবং তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীন ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
জিপিএ-৫ না পাওয়া ১৭টি বিদ্যালয় হলো—নন্নী উচ্চ বিদ্যালয়, বারুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়, ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, খলাভাংগা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়, ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়, কদমতলী উচ্চ বিদ্যালয়, আদর্শ হাই স্কুল পাইখাতলা, আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়, সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়, নয়াবিল উচ্চ বিদ্যালয়, শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, হোসেন আলী বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, পৌরসভা মডেল উচ্চ বিদ্যালয় এবং বাঘবেড়কুড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ফলাফলে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এ বৈচিত্র্য দেখা গেলেও সামগ্রিক ফলাফল বিশ্লেষণে বিদ্যালয়ভিত্তিক সাফল্যের পার্থক্যও স্পষ্ট হয়ে উঠেছে।




