কুষ্টিয়া প্রতিনিধি : বিদায় সংবর্ধনার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে ভাংচুর করেছে বহিরাগতরা। রবিবার সন্ধ্যায় এ ভাংচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অডিটরিয়ামে গতকাল সকাল থেকে বিদায় সংবর্ধনার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের দুই ভাগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় বহিরাগত কিছু উশৃঙ্খল ছেলেরা অডিটরিয়ামে প্রবেশ করতে চাইলে সংবর্ধিতরা তাদের বাধা দেয়। এসময় ভেতরে প্রবেশ করতে না পেরে অডিটরিয়ামের দরজা ও কিছু চেয়ার ভাংচুর করে। পরে দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন জানিয়েছেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।




