ads

সোমবার , ৩ আগস্ট ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিসি লেক ও উদ্যানের সংস্কার-সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুরে ডিসি লেক ও ডিসি উদ্যানের সংস্কার-সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট সোমবার দুপুরে ডিসি উদ্যান চত্বরে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ডিসি লেকপাড় সংস্কারসহ ডিসি উদ্যানে গোলচত্বর ও বেঞ্চ নির্মাণ করা হবে। এই নির্মাণকাজ বাস্তবায়ন হলে ডিসি উদ্যান ও ডিসি লেকের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

Need Ads
error: কপি হবে না!