ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে ডা. মির্জা হাতেম আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট’র বৃত্তি প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৩:৩৮ অপরাহ্ণ

Photo. Gopalpur, Tangailগোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ডাঃ মির্জা হাতেম আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৯ জানুয়ারি রোববার উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হেমনগর ডিগ্রী কলেজের অধ্যাপক বেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মির্জা হাতেম আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অবঃ) মির্জা হারুন অর রশিদ বীর প্রতীক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, আলমনগর ইউপি চেয়ারম্যান হামিদুর হক চৌধুরী, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, হেমনগর ইউপি চেয়ারম্যান হাবিজুর রহমান দুলাল, আলমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, বেলুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ি মির্জা আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেনীতে ২০জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে সনদপত্র ও জনপ্রতি তিন হাজার নগদ টাকা প্রদান করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সন থেকে এ শিক্ষা কল্যাণ ট্রাস্ট বৃত্তি কার্যক্রম পরিচালিত করে আসছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!