ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ প্যাকেজ আরও স্বচ্ছন্দ করার চেষ্টা করছি: ধর্ম উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১:২২ অপরাহ্ণ

আগামী মাসে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করছে সরকার। এ ছাড়া হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজ প্যাকেজের তিনটি পার্ট। বিমান, মক্কা-মদিনায় আবাসন ও সৌদি সরকারকে ১ লাখ ৩০ হাজার টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য আমরা চেষ্টা করছি। অতিরিক্ত ম্যানপাওয়ার নেবো না।’

এর আগে হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করবেন তারা।

Shamol Bangla Ads

গত ২৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!