ads

শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ১৮, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। ১৮ জুলাই শনিবার দুপুরে উপজেলার রানীশিমুল এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ৪৫ শতাংশ জমির মালিকানা নিয়ে স্থানীয় মামুন মিয়া ও রানা পক্ষের সঙ্গে লেবু মিয়া ও আবু সায়েম পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ওই জমিতে মামুন ও রানা পক্ষ বলন ধানের চারা রোপণ করলে প্রতিপক্ষ লেবু ও সায়েম পক্ষ দলবল নিয়ে গিয়ে সেই চারা উপড়ে ফেলার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!