শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতার করে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৪ জুলাই মঙ্গলবার সংসদে তিনি এ কথা বলেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন ভারতে তিনি। আর দেশটিতে বসেই জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজা পান ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফেরার পর তিনি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে এসব কথা বলেন তিনি।




