ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধবিমানের এসকর্ট ও হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হালান্ডরা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৪, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন নরওয়ের ফুটবলাররা। ১৩ জুলাই সোমবার রাজধানী অসলোতে হাজারো সমর্থক উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড ও তাদের সতীর্থদের।

Shamol Bangla Ads

এবারের বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে চমক দেখালেও শেষ আটে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো আসরে তিনি গোল করেন সাতটি।

Shamol Bangla Ads

দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিল রাজপরিবারের সদস্য এবং হাজারো সমর্থক।

বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে একটি খালি বোতল ধরা স্টাফ করা র্যাকুন দেখে হাসির রোল পড়ে যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অসলোতে নরওয়ের রাজপরিবারের সদস্যরা সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদ্যাপনে। যুবরাজ হাকোন ঢোল বাজিয়ে এই উদ্যাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর মার্টিন ওডেগার্ড ও হালান্ড যেভাবে এই উদ্যাপন করেছিলেন, সেটিই অনুসরণ করা হয়।

এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে ধন্যবাদ জানান নরওয়ের ফুটবল ইতিহাসের স্মরণীয় এই অভিযানের জন্য।

মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায় ইংল্যান্ড।

Need Ads
error: কপি হবে না!