ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ডাকাত আটক : অস্ত্র ও গুলি উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৯:২২ অপরাহ্ণ

Picture Paikgacha 19.01.2014(2)পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দু’ডাকাতকে আটক করার পর, ডাকাত শফিকের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে থানা পুলিশ কৃষ্ণনগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

Shamol Bangla Ads

থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার  গভীর রাতে উপজেলার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার রামনগর এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে কাটাখালী খেয়াঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইন্তাজ গাজীর পুত্র বহুল আলোচিত ডাকাত শফিকুল ইসলাম গাজী (৩৬) ওরফে শফিক ডাকাত ও তাহার সহযোগী একই এলাকার আলতাফ ওরফে আলতু (৩০) কে আটক করে। পরে শফিক ডাকাত এর স্বীকারোক্তি মোতাবেক রোববার সকালে ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে এস,আই জালাল, এস,আই সিরাজুল ও এ এস,আই মফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জালিয়ে শফিকের বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক শফিক প্রথম দিকে চুরি পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সে একজন দুধর্ষ ডাকাত। তার স্বীকারোক্তি মোতাবেক এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!