ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন মনীষী আবুল কাসেম ফজলুল হক : আরিফ হাসান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

বাংলা একাডেমির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ চিন্তক, লোকায়ত সম্পাদক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। আজ ৫ জুলাই ২০২৬ রবিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

Shamol Bangla Ads

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘ চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক, প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক ও গবেষক। পত্রপত্রিকায় তিনি সমাজ ও রাজনীতি বিষয়ে নিয়মিত কলাম লিখেছেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৬১ সালে আনন্দমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে স্নাতকোত্তর পাশ করেন।

Shamol Bangla Ads

তিনি ১৯৮২ সাল থেকে ‘লোকায়ত’ নামে একটি সৃজনপ্রয়াসী সাময়িকপত্র সম্পাদনা করে আসছিলেন। আমি দীর্ঘদিন ‘লোকায়ত’র সহকারী সম্পাদক হিসেবে স্যারের সাথে কাজ করেছি।

তিনি ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ড. আহমদ শরীফ প্রতিষ্ঠিত ‘স্বদেশ চিন্তা সংঘ’র সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭শে অক্টোবর তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পান।

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান এবং অসাধারণ সাহিত্যকর্মের জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ লেখক শিবির পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও অলক্ত সাহিত্য পুরস্কার পান।

তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থসমূহ :
মুক্তিসংগ্রাম (১৯৭২), কালের যাত্রার ধ্বনি (১৯৭৩), উনিশ শতকের মধ্যশ্রেণি ও বাংলা সাহিত্য (১৯৭৯), নৈতিকতা : শ্রেয়োনীতি ও দুর্নীতি (১৯৮১), রাজনীতি ও দর্শন (১৯৮৯), আশা-আকাঙ্ক্ষার সমর্থনে (১৯৯৩), সাহিত্যচিন্তা (১৯৯৫), বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা (১৯৯৭), অবক্ষয় ও উত্তরণ (১৯৯৮), রাজনীতি ও সংস্কৃতি : সম্ভাবনার নবদিগন্ত (২০০২), সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে (২০০২), আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা (২০০৪), মানুষের স্বরূপ (২০০৭), রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ (২০০৮), প্রাচুর্যে রিক্ততা (২০১০)। এছাড়া তাঁর বেশ কিছু অনুবাদ ও সম্পাদিত গ্রন্থ রয়েছে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রস্থানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল। স্যার নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

লেখক : কবি, সাহিত্য সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!