ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০২ উপজেলায় ভোট ১৯ ফেব্রুয়ারি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ৮:৪৮ অপরাহ্ণ

ecশ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রায় ৫শ উপজেলা পরিষদের মধ্যে ১শ ২টিতে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ইসি। ১৯ জানুয়ারী রবিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ জানুয়ারি, বাছাই ২৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ৩ ফেব্রুয়ারি। এর মধ্য দিয়ে ধাপে ধাপে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ওই নির্বাচন হবে।

Shamol Bangla Ads

এসএসসি পরীক্ষার মধ্যে ভোটের তারিখ দিলেও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নির্বাচনের বিকল্প ছিল না। তফসিল ঘোষণার আগে শনিবার স্থানীয় সরকার, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতামত নেয় নির্বাচন কমিশন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি মাথায় নিয়ে ১৮ ফেব্রুয়ারি-২২ ফেব্রুয়ারি’ এবং ‘১৮ মার্চ থেকে ২৫ মার্চ’ সময়ে ভোটের জন্য স্লট রাখার অনুরোধ করে সংশ্লিষ্টরা।
দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের মধ্যে বাকিগুলোর তফসিল পর্যায়ক্রমে হবে।
দেড় যুগ পর ২০০৯ সালের জানুয়ারিতে একদিনে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন হয়।এর আগে ১৯৮৫ সালে প্রথম এবং ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!