ads

সোমবার , ২৯ জুন ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মহারশি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২৯, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামে মহারশি নদীতে গোসল করতে গিয়ে ইদ্রিস আলী নামের ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মৃত মাহমুদ আলীর ছেলে। ২৮ জুন রবিবার সন্ধায় নিহতের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

Shamol Bangla Ads

পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ইদ্রিস আলী রোববার বিকেলে কাউকে কিছু না জানিয়ে নদীতে গোসল করতে যান। পরে সন্ধ্যায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোকটি অসুস্থ ছিলো। গোসল করতে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Need Ads
error: কপি হবে না!