ads

রবিবার , ২৮ জুন ২০২৬ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের সংবাদপত্র এজেন্ট বাবুল মিয়ার পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

শেরপুরের সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার বাবা, বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম (৯২) আর নেই। তিনি ২৭ জুন শনিবার দিবাগত রাত দুইটায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন ((ইন্না লিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি এলাকার বিভিন্ন জনহিতকর কাজে জড়িত ছিলেন।

Shamol Bangla Ads

রবিবার বেলা আড়াইটায় সদর উপজেলার রামকৃষ্ণপুর গোরস্থান মাঠে নামাজে জানাযা শেষে ওই গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা পত্রিকা হকার্স সমিতির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ বিভিন্ন মহল।

Need Ads
error: কপি হবে না!