ads

মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আকস্মিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

স্টাফ রিপোর্টার
জুন ২৩, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। ২৩ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলদিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।

Shamol Bangla Ads

বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একটি কক্ষে প্রবেশ করে কিছু সময় পাঠদান করেন ইউএনও। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদানের অবস্থা ও উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন।

Shamol Bangla Ads

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল বলেন, ইউএনও মহোদয় দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

ইউএনও মো. আল আমিন বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময় মনে হলো শিশুদের কিছু সময় পাঠদান করি। তারা ক্লাসটি উপভোগ করেছে, এতে আমিও আনন্দিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!