ads

সোমবার , ২২ জুন ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ২২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা হয়েছে। ২২ জুন সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, গুজব ও ভুয়া তথ্যের ক্ষতিকর প্রভাব, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!