ads

সোমবার , ১৫ জুন ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলজেরিয়ার বিপক্ষে নামলেই কীর্তি মেসির

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টার ওই ম্যাচে নামলেই কীর্তি গড়বেন লিওনেল মেসি। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিশেষ মুহূর্তের সাক্ষী হবেন তিনি।

Shamol Bangla Ads

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক হয়েছিল মেসির। বদলি হিসেবে ২৫ মিনিট খেলার পর লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। পরের ২১ বছরে ১৯৯ ম্যাচ খেলে ১৬ হাজার ৩৮০ মিনিট মাঠে থেকেছেন। ১১৭ গোল করেছেন ও ৬৪ গোলে সহায়তা দিয়েছেন।

দীর্ঘ এই আন্তর্জাতিক ক্যারিয়ারে সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে আলবিসেলেস্তে নাম্বার টেনকে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরেছেন তিনি। দুটি কোপা আমেরিকার ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে তার। দুঃখে অবসরও নিয়েছিলেন। পরবর্তীতে কাতারে বিশ্বকাপের মুকুট মাথায় উঠেছে তার। বিশ্বকাপের আগে পরে জিতেছেন দুটি কোপা আমেরিকা।

Shamol Bangla Ads

আটটি ব্যালন ডি’অর জয়ী তারকা বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি গোল্ডেন বল জিতেছেন। সব জেতার পরও ৩৮ বছর বয়সে খেলে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কারণ আকাশি-সাদা জার্সিতে থ্রি স্টার নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পিঠে নিয়ে খেলাটা উদযাপন করতে চান তিনি। জেতার আছে নতুন কিছুও। কাতার বিশ্বকাপে ৭ গোল করা মেসির যে এখনো বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা হয়নি।

আন্তর্জাতিক ফুটবলে সবার আগে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালের জুনে এই কীর্তি গড়েন তিনি। পরে কুয়েতের বাদের আল মুতাওয়া দুইশ’র মাইলফলক ছুঁয়েছেন। ২০২৬ বিশ্বকাপে মেসির পাশাপাশি দুইশ’ আন্তর্জাতিক ম্যাচের কীর্তি হতে পারে লুকা মডরিচেরও। ২০০৬ সালে অভিষেক হওয়া এই মিডফিল্ডার ১৯৮ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!