ads

মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্কে জায়গা পেতে পারে মাস্কের স্টারলিংক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

ইউরোপে মোবাইল স্যাটেলাইট তরঙ্গ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনের স্যাটেলাইট ব্যবসা। আগামী বছর নতুন করে এই তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। আর সেখানেই অংশ নেওয়ার সুযোগ পেতে পারে এই দুই জায়ান্ট প্রতিষ্ঠান। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। তবে পরিকল্পনা অনুযায়ী, দুর্গম অঞ্চলেও মোবাইল ফোন ও যানবাহনে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে এই তরঙ্গের দুই-তৃতীয়াংশ ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত রাখা হবে।

Shamol Bangla Ads

ইতোমধ্যে আমেরিকার দুটি প্রতিষ্ঠান ভায়াস্যাট এবং ইকোস্টার এই তরঙ্গ ব্যবহারের অনুমতি পেয়েছে। ২০২৭ সালের মে মাসে তাদের এই অনুমোদনের মেয়াদ শেষ হবে। এরপর নতুন করে কীভাবে এই তরঙ্গ বণ্টন করা হবে, তা নিয়েই এখন কাজ করছে ইউরোপীয় কমিশন। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভরতা কমানোর দিকেও জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এর অংশ হিসেবে ইউরোপের নিজস্ব স্যাটেলাইট জোট ‘আইরিস–টু’ প্রকল্পকেও তরঙ্গ বরাদ্দ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ও নরওয়ের প্রতিষ্ঠানগুলোকেও এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে; এ প্রস্তাবের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বুধবার। তবে কমিশনারদের বৈঠকে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

Shamol Bangla Ads

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ইউরোপীয় কমিশনের এক কমিশনার পুরো তরঙ্গ শুধু ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষণের পক্ষে মত দিয়েছিলেন। তবে প্রযুক্তিবিষয়ক প্রধান কর্মকর্তা হেনা ভিরকুনেন কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে নন। শেষ পর্যন্ত তার অবস্থানই প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র টমাস রেনিয়ে বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ইউরোপের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তার ভাষায়, প্রযুক্তিগত সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘আইরিস–টু’ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।

Need Ads
error: কপি হবে না!