ads

রবিবার , ১১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বসানো হয়েছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

খবর টি পড়েছেন : ২১৭
বসানো হয়েছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বহুল আকাঙ্খিত পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্য ‘৭সি’নম্বরের তৃতীয় স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। ১১ মার্চ রবিবার সকাল ৮টা থেকে ৩ হাজার ২শ টন ওজনের স্প্যানটি বসানোর কাজ শুরু হয়ে বেলা ১১টার দিকে শেষ হয়।
দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, তৃতীয় স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর মূল অবকাঠামোর সাড়ে ৪শ মিটার দৃশ্যমান হয়েছে।
জানা গেছে, লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টক ইয়ার্ড থেকে গত শুক্রবার দুপুরে ৩২শ টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ৩৬শ টন ওজনের ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি। সন্ধ্যার কিছু আগে সেটি সেতুর জাজিরা প্রান্তের ৩৫ নম্বর খুঁটির কাছে গিয়ে নোঙর করে। সেখান থেকে গতকাল শনিবার সকালে স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর খুঁটির কাছে নেওয়া হয়। পরে রবিবার সকালে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়ে বেলা ১১টার দিকে শেষ হয়।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যান বসানো হয়। এর তিন মাস পর গত ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটির ওপর দ্বিতীয় স্প্যান বসানো হয়। আর দ্বিতীয় স্প্যান স্থাপনের ৪০ দিনের মাথায় তৃতীয় স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হলো।
তার আগে ২০১৫ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের এই সেতুতে ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। এরমধ্যে ৪০টি থাকবে পানিতে আর দু’টি থাকবে ডাঙায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড গড়েই জিতল বাংলাদেশ পরবর্তী সংবাদ খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads