ads

মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদকাসক্ত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সিয়াম (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২ জুন মঙ্গলবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসতঘরের বাঁশের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী রূপা বেগম ঘরে গিয়ে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তাঁরা দ্রæত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!