পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক শেরপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৯ মে শুক্রবার বিকেলে তিনি শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানা, সদর উপজেলার জামতলী ফারাজিয়া আল আরাবিয়া মাদ্রাসা, কাছিমুল উলুম মাদ্রাসাসহ শহরের খরমপুস্থ আব্দুল হালিম ট্রেডার্স ও ময়না রবিদাস ট্রেডার্স নামক দুটি চামড়ার আড়ত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন, দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে চামড়ার অপচয় রোধ, চামড়া বর্জ্য দ্রæত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
ওইসময় তার সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ মাদ্রাসা কর্তৃপক্ষ ও চামড়ার আড়তদাররা উপস্থিত ছিলেন।




