ads

বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’এর ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ

‘ডোনাল্ড ট্রাম্প’ নাম দিয়ে বিক্রি করা আলোচিত মহিষটির ঠিকানা হচ্ছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা। কোরবানবর জন্য এটি বিক্রি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে ঈদুল আজহায় অ্যালবিনো জাতের মহিষটি আর কোরবানি হচ্ছে না। বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেয়া হয়। সেখান থেকে রাতে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উদ্দেশে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মহিষটিকে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে।
অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবয়বের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এর নাম রাখেন ট্রাম্প।

Shamol Bangla Ads

এরপর মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন। মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়। ৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতিকেজি ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে মোট দাম পড়ে ৩ লাখ ৮৫ হাজার টাকা

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!