ads

বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ

সরকার দেশের সব খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি। ২৭ মে বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে ঈদুল আজহার শুভেচ্ছা ও মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, গত ২০ বছরে বাংলাদেশের যত টাকা ঋণ দেওয়া হয়েছে, তার মধ্যে শতকরা ৩০ ভাগ খেলাপি হয়েছে। এই পরিসংখ্যানটা দেখে বোঝা যায় বিগত সরকার ব্যাংক লুট করার জন্য সহযোগিতা করেছে। আর সেই ঋণের বোঝা এখন জাতিকে বহন করতে হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, লোকদের ভয় দেখানো, ২০২৪ সালের জানুয়ারিতে জোর করে নির্বাচন করা হয়েছে। আগস্ট মাসে পালিয়ে গেছে। এত অপমান আর অসম্মানজনকভাবে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে পালিয়ে যেতে হয়নি।

Shamol Bangla Ads

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে রাজনৈতিক ও প্রশাসনিক নেতারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!