ads

বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ

৩৯ বছর বয়সে এসে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চার ইনিংসে সিরিজের সর্বোচ্চ ২৫৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সবশেষ টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি। এর আগে তাঁর সেরা অবস্থান ছিল ১৭।

Shamol Bangla Ads

মুশফিকের পাশাপাশি বড় উন্নতি হয়েছে লিটন দাসের। দুই ম্যাচের সিরিজে ২৩৯ রান করা লিটন ১৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র‍্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১৩তম। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিনি এগিয়েছেন তিন ধাপ (২৯তম)।

Shamol Bangla Ads

উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও গতিদানব নাহিদ রানারও। মিরাজ দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৫তম এবং রানা ১০ ধাপের বিশাল লাফে ৫৪তম স্থানে আছেন।

Need Ads
error: কপি হবে না!