ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন কুঁড়ির অডিশন শুরু বুধবার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র অডিশন (প্রাথমিক বাছাই) শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দেশের ৬৪টি জেলাকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।

Shamol Bangla Ads

আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সব অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না। অডিশনের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময় বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে।

Shamol Bangla Ads

এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট থেকে জানা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিটিভি।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে ২টি শাখা: ‘ক’ শাখা (৬-১১ বছর) এবং ‘খ’ শাখা (১১-১৫ বছর)।

Need Ads
error: কপি হবে না!