শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২৪ মে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

চেক বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
ওইসময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




