ads

শনিবার , ২৩ মে ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার শহরের নিউমার্কেট আলিশানের সেমিনার কক্ষে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার আমান হোসাইন (আমান)।

Shamol Bangla Ads

শেরপুর ইলেক্ট্রিক দোকান মালিক সমিতির সভাপতি মো: শরাফত আলীর সভাপতিত্বে ও এমইপির ময়মনসিংহ বিভাগের (ডিএসএম) মো: রুবেল হোসেন এর সঞ্চালনায় সহযোগী সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর ইলেক্ট্রিক দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো: মানেকুজ্জামান বাবু, নালিতাবাড়ী ইলেক্ট্রিক দোকান মালিক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: লিটন মিয়া প্রমুখ।

সহযোগী সম্মেলনে শেরপুর-জামালপুর এর ছয়টি উপজেলার প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন। এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Shamol Bangla Ads

সবশেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১০জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে একটি ইলেকট্রিক কারখানা স্থাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সূত্রপাত হয়। এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত ও সরবরাহে বদ্ধপরিকর । ক্রেতাদের জীবনের নিরাপত্তায় পণ্যের গুণগত মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় এমইপি। দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এমইপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এমইপি গ্রুপ মনে করে, তাদের এ সাফল্য ভোক্তা–কর্মীসহ দেশের সব মানুষের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!